৮ ফেব্রু ২০২৬, রবি

কোন শর্তে ‘বারানসি’ সিনেমায় অভিনয়ে রাজি হয়েছিলেন প্রিয়াংকা?

দীর্ঘ কয়েক বছর পর বলিউডে ফিরছেন অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। তার আসন্ন এসএস রাজামৌলির ‘বারানসি’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে পর্দায় ফিরছেন তিনি। তবে এ সিনেমায় একটি শর্ত দিয়েছিলেন প্রিয়াংকা চোপড়া।

অভিনেত্রী অনুরোধ করেছিলেন, তার চরিত্রের জন্য যেন একটা নাচ রাখা হয়। মহেশ বাবুও কথা দিয়েছিলেন বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এমন কথাই জানালেন অভিনেত্রী।

প্রিয়াংকা চোপড়া বলেন, আমি প্রায় ছয় বছর ধরে কোনো ভারতীয় সিনেমায় কাজ করিনি। তাই যখন তিনি আমায় ফোন করে বলেন— ‘তুমি হয়তো জানো না এই নারী চরিত্রটি সত্যিই অসাধারণ এবং তোমায় এটা করতেই হবে।
অভিনেত্রী বলেন, আমি বলেছিলাম—একটা অনুরোধ আছে আপনি কি আমার জন্য একটা নাচের ব্যবস্থা করতে পারবেন? উনি বললেন— ‘তোমার জন্য আমায়ও এটা করতে হবে।’ বেচারা মহেশ বাবুকেও আমার জন্য এ কাজ করতে হয়েছিল।

নাচের দৃশ্যের অভিজ্ঞতা শেয়ার করে মহেশ বাবু বলেন, এটা অত্যন্ত সেনসিটিভ একটি বিষয়। আমার মনে হয় এর জন্য আমরা ইতোমধ্যে একটা গানের শুটিং করেছি। আর সেটি আমাদের মনের মধ্যে বাজতে থাকে। প্রিয়াংকাও সারাক্ষণ গান গেয়ে যাচ্ছিল। আর ওই গানটির জন্যই ও নাচতে চেয়েছিল।

সিনেমায় প্রিয়াংকা ও মহেশ বাবুর নাচের দৃশ্য দেখার জন্য মুখিয়ে ভক্ত-অনুরাগীরা। সামাজিক মাধ্যমে এক নেটিজেন লিখেছেন— ‘প্রিয়াংকা ও মহেশ বাবুর নাচ যেন একেবারে সিনেমা।’ আরেক নেটিজেন লিখেছেন— ‘গানটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছি।’

উল্লেখ্য, এসএস রাজামৌলি পরিচালিত ‘বারানসি’ সিনেমাটি ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত রাম চরণ ও জুনিয়র এনটিআর অভিনীত আরআরআরের ব্লকবাস্টার সাফল্যের পরের প্রজেক্ট।

এ সিনেমায় প্রিয়াংকাকে মান্দাকিনি চরিত্রে দেখা যাবে। তার বিপরীতে আছেন মহেশ বাবু এবং খলনায়ক হিসেবে আছেন পৃথ্বীরাজ সুকুমারন। এ সিনেমার জন্য মার্শাল আর্ট শিখতে হয়েছে প্রিয়াংকাকে।

এসএস রাজামৌলির সিনেমায় অভিনয় করা মানেই কিছু পদ্ধতি মেনে চলতে হয়।

মহেশ বাবু বলেন, এ সিনেমায় রাম হয়ে উঠতে একসঙ্গে অনেক কিছু করেছি। কেরালার মার্শাল আর্ট শিখেছি। যেটা শিখলে শরীরটা অনেকটা হালকা হয়ে যায়। ফলে শরীরী ভঙ্গি ফুটিয়ে তোলা সহজ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *