১০ ফেব্রু ২০২৬, মঙ্গল

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়া তাদের ১৫ সদস্যের দল ঘোষণা করেছেদলে সবচেয়ে বড় চমক ম্যাথিউ কুনেমানএই বাঁহাতি স্পিনার প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার পথে আছেনভারতশ্রীলঙ্কায় ফেব্রুয়ারিতে হবে এই টুর্নামেন্ট।

প্রত্যাশিতভাবেই দলে আছেন প্যাট কামিন্স ও জশ হেইজেলউড। কুনেমান ছাড়াও দলে চমক আছে আরও একটা। ইনজুরি শঙ্কা থাকলেও টিম ডেভিডও জায়গা পেয়েছেন। তবে বাদ পড়েছেন মিচ ওয়েন, শন অ্যাবট ও জশ ফিলিপ। ফিলিপ না থাকায় দলে একমাত্র নিয়মিত উইকেটকিপার হিসেবে আছেন জশ ইংলিস।

কুনেমান এখন পর্যন্ত চারটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক খেলেছেন। এখনো কোনো উইকেট পাননি। তবু বাঁহাতি স্পিনার হওয়ায় উপমহাদেশের পিচে তাকে গুরুত্বপূর্ণ ভাবছে দল। ২০২৫ সালে শ্রীলঙ্কায় টেস্ট সফরে তিনি ভালো করেছিলেন।

অ্যাডাম জাম্পা দলে থাকা অন্য প্রধান স্পিনার। নির্বাচক প্রধান জর্জ বেইলি বলেন, ‘টি-টোয়েন্টি দল সাম্প্রতিক সময়ে ধারাবাহিক সাফল্য পেয়েছে। তাই শ্রীলঙ্কা ও ভারতের কন্ডিশন মাথায় রেখে ভারসাম্যপূর্ণ দল বেছে নেওয়া গেছে’।

কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড আগেই জানান, কামিন্স, হেইজেলউড ও ডেভিড বিশ্বকাপে খেলতে পারবেন বলে তারা আশাবাদী। কামিন্সকে শেষ দুটি অ্যাশেজ টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছে। হেইজেলউড পুরো সিরিজে খেলেননি। ডেভিড বিশ্বকাপের প্রস্তুতিতে বিগ ব্যাশের বাকি অংশ খেলবেন না।

১১ ফেব্রুয়ারি কলম্বোয় আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে অস্ট্রেলিয়ার অভিযান শুরু হবে। ২০২৪ বিশ্বকাপটা ভালো কাটেনি তাদের। আফগানিস্তানের কাছে হেরে সুপার এইটে বিদায় নিয়েছিল অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার দল: মিচেল মার্শ (অধিনায়ক), জাভিয়ের বার্টলেট, কুপার কনোলি, প্যাট কামিন্স, টিম ডেভিড, ক্যামেরন গ্রিন, নাথান এলিস, জশ হেইজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথিউ কুনেমান, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথিউ শর্ট, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *