১০ মার্চ ২০২৬, মঙ্গল

ল্যাপটপের বাজারে অ্যাপলের বড় চমক। গুগল ক্রোমবুক ও উইন্ডোজ ল্যাপটপের বাজার ধরতে উন্মোচন করা হয়েছে অ্যাপলের এযাবৎকালের সবচেয়ে সস্তা ল্যাপটপ ‘ম্যাকবুক নিও’। মাত্র ৫৯৯ ডলার থেকে শুরু হওয়া এ ল্যাপটপটির দাম অ্যাপলের ফোন আইফোন ১৭ই-এর সমান। ম্যাকবুক নিও-তে ব্যবহার করা হয়েছে অ্যাপলের শক্তিশালী ‘এ১৮ প্রো’ চিপ। বিশ্বজুড়ে মেমরি চিপের সংকটের মাঝেও অ্যাপল এতে ৮ গিগাবাইট ইউনিফাইড মেমরি নিশ্চিত করেছে। শিক্ষার্থীদের প্রয়োজন এবং সাধারণ গ্রাহকদের ক্রয়ক্ষমতার কথা মাথায় রেখেই বিশেষ সংস্করণটি আনা হয়েছে। বিশ্লেষকদের মতে, মিডিয়াম বাজেটের পিসি বাজারে প্রবেশের মাধ্যমে অ্যাপল সরাসরি মাইক্রোসফট ও গুগলচালিত ডিভাইসগুলোর চ্যালেঞ্জের মুখে পড়ছে। ম্যাকবুক নিও-র পাশাপাশি অ্যাপল তাদের ম্যাকবুক এয়ার ও প্রো সিরিজকেও নতুন ‘এম৫’ চিপ ও উন্নত মেমরিসহ নতুনভাবে সাজিয়েছে। একই সঙ্গে বাজারে এসেছে ৫৯৯ ডলারের নতুন আইফোন ১৭ই। বিশ্বজুড়ে অ্যাপল স্টোর ও অনুমোদিত ডিলারদের কাছে বিক্রির জন্য উন্মুক্ত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *