২ এপ্রি ২০২৬, বৃহঃ

কোহলির রেকর্ডে ভাগ বসালেন পাকিস্তানি ওপেনার

টি-টোয়েন্টি ক্রিকেটে দারুণ ছন্দে আছেন পাকিস্তানি ওপেনার সাহিবজাদা ফারহান। পাকিস্তান সুপার লিগে দ্বিতীয় ম্যাচেই নিজের আসল রূপ দেখিয়ে নজর কাড়লেন তিনি। ঝড়ো সেঞ্চুরি হাঁকিয়ে স্পর্শ করলেন বিরাট কোহলি ও রাইলি রুশোর রেকর্ড।

গতকাল মুলতানের বিপক্ষে আগে ব্যাট করে প্রতিপক্ষ দল তোলে ২২৫ রান। বড় এই লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন ফারহান। ৫৫ বলে সেঞ্চুরি পূর্ণ করার পর শেষ পর্যন্ত ৫৭ বলে অপরাজিত ১০৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। ৭টি চার ও ৮টি ছক্কার ইনিংস খেলেন তিনি। এছাড়াও ২০ বলে ৪৬ রান করেন স্টিভেন স্মিথ। তাদের দাপটে ৮ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে মুলতান।

এই সেঞ্চুরির মাধ্যমে টি-টোয়েন্টি ক্যারিয়ারে নবম শতক পূর্ণ করলেন ফারহান। পাকিস্তানি ব্যাটারদের মধ্যে তার ওপরে আছেন শুধু বাবর আজম, যার সেঞ্চুরি ১১টি। অন্যদিকে, ২২টি শতক নিয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক ক্রিস গেইল।

মাত্র ১৬৬ ম্যাচেই ৯টি সেঞ্চুরি করেছেন ফারহান। যেখানে একই সংখ্যক সেঞ্চুরিতে পৌঁছাতে কোহলির লেগেছে ৪১৫ ম্যাচ এবং রুশোর ৩৯৩ ম্যাচ।

সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বমঞ্চেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন ফারহান। এক আসরে দুটি সেঞ্চুরি করার পাশাপাশি ছয় ইনিংসে ৩৮৩ রান করে হয়েছিলেন সর্বোচ্চ রানসংগ্রাহক। সেই দুর্দান্ত ফর্মই এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও ধরে রাখলেন এই ডানহাতি ব্যাটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *