১১ ফেব্রু ২০২৬, বুধ

দক্ষিণ আফ্রিকায় পানশালায় ঢুকে এলোপাতাড়ি গুলি, নিহত ৯

দক্ষিণ আফ্রিকার বাণিজ্যিক রাজধানী জোহানেসবার্গের অদূরে বেকার্সদাল শহরের একটি পানশালায় বন্দুকধারী দুর্বৃত্তদের হামলায়জন নিহত ও ১০ জন আহত হয়েছেনশনিবার (২০ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ১টার দিকেহামলার ঘটনা ঘটে

রোববার এক বিবৃতিতে বেকার্সদাল শহরের পুলিশ জানায়, গতকাল রাত ১টার দিকে একটি সাদা মাইক্রোবাসএকটি রুপালি রঙের মোটরগাড়িতে করে ১২ জন পানশালায় আসেতারা এলোপাতাড়ি গুলি চালিয়ে পানশালার মালিকসহ ৯ জনকে হত্যা এবং ১০ জনকে আহত করে। তারা অল্প সময় সেখানে অবস্থান করেছে এবং যতক্ষণ সেখানে ছিল, ততক্ষণই গুলি ছুড়েছে। পানশালাটি বৈধ এবং সরকারিভাবে নিবন্ধিত।

দেশটির সরকারি টেলিভিশন চ্যানেল এসএবিসি জানিয়েছে, বন্দুক হামলা ও হতাহতের ঘটনা পানশালার ভেতরে নয়, বাইরে সড়কে ঘটেছে।

উল্লেখ্য, জোহানেসবার্গ দক্ষিণ আফ্রিকার গাউটেং প্রদেশের রাজধানী। গাউটেং প্রাদেশিক পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার ফ্রেড কেকানা বলেন, আমরা এখনও এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আলামত সংগ্রহ করছি। কেন্দ্রীয় পুলিশ হেডকোয়ার্টারের অপরাধ ও ব্যবস্থাপনা টিমের সদস্যরা এক্ষেত্রে আমাদের সহযোগিতা করছেন। কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগের সদস্য এবং প্রাদেশিক পুলিশের সদস্যরাও আমাদের সঙ্গে আছেন।

তিনি আরও জানান, হামলার কারণ ও এর সঙ্গে জড়িতদের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। আহত সবাইকে নিকটবর্তী হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলেও সাংবাদিকদের জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *