১০ ফেব্রু ২০২৬, মঙ্গল

দর পতনের পর – বেড়েছে স্বর্ণের দাম, আজ থেকে কার্যকর

দেশের বাজারে আবার বেড়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে দাম বেড়েছে ৪ হাজার ৮২ টাকা। নতুন দামে ২২ ক্যারেট স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৫৯ হাজার ৬৯৯ টাকা। শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ রবিবার থেকে সারাদেশে নতুন দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ায় স্বর্ণের দামে এই সমন্বয় করা হয়েছে।

স্বর্ণের নতুন দাম-

২২ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ৫৯ হাজার ৬৯৯ টাকা

২১ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ৪৭ হাজার ৯১৮ টাকা

১৮ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ১২ হাজার ৫১৮ টাকা

সনাতন পদ্ধতি : প্রতি ভরি ১ লাখ ৭৩ হাজার ৯১০ টাকা

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।

এদিকে কমেছে রুপার দাম। ২২ ক্যারেটের রুপার ভরি ৭ হাজার ২৯০ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ভরি ৬ হাজার ৯৪০ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি ৫ হাজার ৯৪৯ টাকা নির্ধারণ করা হয়।

এর আগে, শনিবার সকালে স্বর্ণের দাম কমিয়ে ছিল বাজুস। তখন ভরিতে ১৫ হাজার ৭৬২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *