৩ মার্চ ২০২৬, মঙ্গল

দুবাইয়ে আটকে পড়েছেন সোনাল চৌহান

মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনার জেরে দুবাইয়ে আটকে দুবাইয়ে ফ্লাইট চলাচল স্থগিত হওয়ায় আটকে পড়েছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। নিরাপদে ভারতে ফেরার জন্য তিনি ভারতের সরকারের সাহায্য চেয়ে সোশ্যাল মিডিয়ায় আকুতি জানিয়েছেন।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইরানে ক্ষেপণাস্ত্র হামলার পর উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতি দ্রুত অবনতি ঘটে। এর ফলে দুবাইসহ একাধিক শহরে বিমান চলাচল স্থগিত করা হয়েছে। সোনাল চৌহান ইনস্টাগ্রামে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে ট্যাগ করে লিখেছেন, তিনি দুবাইয়ে আটকে আছেন এবং দেশে ফেরার কোনো পরিষ্কার পথ নেই। নিরাপদ প্রত্যাবর্তনের জন্য তিনি সরকারের দিকনির্দেশনা ও সহায়তা কামনা করেছেন।

অভিনেত্রী তার পোস্টে দুবাইয়ে ভারতীয় দূতাবাসকেও উল্লেখ করেছেন এবং দ্রুত সহায়তার আবেদন জানিয়েছেন। তার এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে এবং ভক্তদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। তিনি লিখেছেন, “আমাকে সাহায্য করুন, দয়া করে বাঁচান।”

শুধু সোনাল নন, এই পরিস্থিতিতে আরও কয়েকজন ভারতীয় তারকাও উপসাগরীয় অঞ্চলে আটকে রয়েছেন। ভারতীয় ব্যাডমিন্টন তারকা পি.ভি. সিন্দু এবং দক্ষিণি অভিনেতা অজিত দুবাইয়ে অবস্থান করছেন। এছাড়া দোহায় থাকা ভারতীয় বাস্কেটবল দলও যাত্রা স্থগিতের কারণে এগোতে পারছে না।

রয়টার্স জানিয়েছে, ইরান, ইরাক, কুয়েত, ইসরায়েল ও বাহরাইনের আকাশসীমা প্রায় ফাঁকা। ইসরায়েল ইরানে হামলার কথা নিশ্চিত করার পর যুক্তরাষ্ট্রও দেশটির বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এর জবাবে ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। প্রত্যক্ষদর্শীদের মতে, কাতারের দোহা, আবুধাবি ও দুবাইয়ে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উপসাগরীয় অঞ্চলে বিমান চলাচল সীমিত থাকবে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *