২ মার্চ ২০২৬, সোম

দেশে ফিরল ভারতে মারা যাওয়া সাবেক এমপির লাশ

ভারতের কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন মারা যাওয়া টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের লাশ দেশে আনা হয়েছে।

রোববার (১ মার্চ) রাত সাড়ে ৯টায় বেনাপোল চেকপোস্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তার লাশ দেশে আসে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়। গত শুক্রবার রাত ১০টায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।

বেনাপোল ইমিগ্রেশনের ওসি সাখাওয়াত হোসেন জানান, ট্রাভেল পারমিটের মাধ্যমে কলকাতায় মারা যাওয়া বাংলাদেশের সাবেক একজন এমপির লাশ বেনাপোল দিয়ে দেশে ফিরেছে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে আত্মীয়রা তার লাশ নিয়ে গেছেন।
জানা যায়,  গত সপ্তাহে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে কলকাতার ফিনিক্স মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। এক সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন মারা যান তিনি। চিকিৎসকরা বলছেন, মাল্টি অর্গান ফেইলিওরের কারণে তার মৃত্যু হয়।

জোয়াহেরুল ইসলাম টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন। তিনি এর আগে করটিয়া সরকাররি সা’দত কলেজে দুই বার ছাত্র সংসদ ভিপি নির্বাচিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *