১১ ফেব্রু ২০২৬, বুধ

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ সামান্থা রুথ প্রভু আবারও তেলেগু সিনেমায় ফিরছেনবহু প্রতীক্ষিতমা ইন্তি বাঙারামসিনেমাটি তার প্রযোজনা সংস্থা ত্রালালা মুভিং পিকচার্সের ব্যানারে নির্মিত হচ্ছে। এ সিনেমার স্রষ্টা হিসেবে আছেন তার স্বামী নির্মাতা রাজ নিদিমোরু

সম্প্রতি সামাজিক মাধ্যমে এ সিনেমাটির পোস্টার প্রকাশ করেছেন সামান্থা রুথ প্রভু। পোস্টার প্রকাশের সঙ্গে সঙ্গে অভিনেত্রী জানিয়েছেন, ‘মা ইন্তি বাঙারাম’ সিনেমাটির টিজার প্রকাশের কথা।

শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১০টায় সিনেমাটির টিজার প্রকাশ করা হবে। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ জানানো হয়নি। তবে টিজার প্রকাশের দিনই সিনেমাটি নিয়ে আরও বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা ত্রালালা মুভিং পিকচার্স।

মা ইন্তি বাঙারাম’ সিনেমাটির পোস্টারে দেখা যায়, একটি বাসের ভেতরে শাড়ি পরা অবস্থায় দাঁড়িয়ে আছেন সামান্থা। তার চোখেমুখে তীব্র দৃঢ়তা ও সাহসের ছাপ। শক্ত ও নির্ভীক এক নারীর চরিত্রে তাকে উপস্থাপন করা হয়েছে।

জানা গেছে, সিনেমার বেশিরভাগ অ্যাকশন দৃশ্য সামান্থা নিজেই করেছেন। খুব কম ক্ষেত্রেই ব্যবহার করা হয়েছে বডি ডাবল। এতে চরিত্রটির প্রতি তার দায়বদ্ধতা আরও স্পষ্ট হয়ে উঠেছে।

নির্মাতা নন্দিনী রেড্ডি পরিচালিত ‘মা ইন্তি বাঙারাম’ সিনেমাটিতে সামান্থার সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন গুলশান দেবাইয়া ও দিগন্ত।

উল্লেখযোগ্য বিষয় হলো এর আগে নন্দিনী রেড্ডির সঙ্গে সামান্থার সফল কাজ ছিল ‘ওহ! বেবি’। নতুন ছবিতে এই জুটি আবার একসঙ্গে কাজ করলেন। ছবির সংগীত পরিচালনা করেছেন জনপ্রিয় সুরকার সন্তোষ নারায়ণন।

উল্লেখ্য, সামান্থা রুথ প্রভু ও নির্মাতা রাজ নিদিমোরু গত বছরেরডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হনকোয়েম্বাটুরের ইশা ফাউন্ডেশনে ঘনিষ্ঠ পরিবারবন্ধুদের উপস্থিতিতে হয় তাদের বিয়ের আয়োজনকাজের দিক থেকে সামান্থাকে সর্বশেষ দেখা গেছে অ্যাকশন থ্রিলারধর্মী কাজগুলোতে

সেগুলোতে তার অভিনয় প্রশংসিত হয়েছে। ২০২৫ সালে নিজের প্রযোজিত হরর কমেডি ছবিতে বিশেষ উপস্থিতির পর ‘মা ইন্তি বাঙারাম’ তার ক্যারিয়ারে নতুনমাত্রা যোগ করতে যাচ্ছে বলে মনে করছেন অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *