১০ ফেব্রু ২০২৬, মঙ্গল

পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ, মাঝ নদীতে আটকে ৩ ফেরি

ঘন কুয়াশার কারণে পাটুরিয়াদৌলতদিয়ায় ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছেবৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে সাময়িকভাবে সব ধরনের ফেরি সার্ভিস স্থগিত রাখা হয়

কুয়াশার ঘনত্ব এতটাই বেশি ছিল যে ফেরির ব্রিজ থেকে আশপাশের কোনো নৌযান বা তীরভূমি স্পষ্ট দেখা যাচ্ছিল না। ফলে যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ফেরি চলাচল বন্ধ থাকায় মাঝ পদ্মা নদীতে যানবাহন বোঝাই অবস্থায় নোঙর করে আছে রো-রো ফেরি শাহ পরান, রো-রো ফেরি গোলাম মাওলা ও ফেরি বাইগার। এদিকে পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটের বিভিন্ন পয়েন্টে একাধিক ফেরি আটকে রয়েছে।

বাংলাদেশ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম বলেন, দুর্ঘটনার আশঙ্কা থাকায় ফেরি মাস্টারদের সিদ্ধান্ত অনুযায়ী সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কমে দৃশ্যমানতা স্বাভাবিক হলে দ্রুত সার্ভিস চালু করা হবে।

ফেরি চলাচল বন্ধ থাকায় ঢাকা থেকে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার সঙ্গে পাটুরিয়া ঘাট হয়ে সড়ক যোগাযোগ কার্যত অচল হয়ে পড়েছে। ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে, ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, এটি প্রাকৃতিক কারণে সৃষ্ট সাময়িক পরিস্থিতি। আবহাওয়া অনুকূলে এলেই ফেরি সার্ভিস পুনরায় চালু করা হবে।

By Fhrakib

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *