১১ ফেব্রু ২০২৬, বুধ

বিগ ব্যাশ শুরু আজ, রিশাদের খেলা কবে কখন কোথায়

বিগ ব্যাশ শুরু হচ্ছে আজ। আজ বেলা সোয়া দুইটায় টুর্নামেন্টের প্রথম ম্যাচে পার্থ স্কর্চার্সের বিপক্ষে খেলবে সিডনি থান্ডার। সিডনির হয়ে এবার খেলবেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম। এটিই হতে যাচ্ছে বিগ ব্যাশে বাবরের প্রথম ম্যাচ।

স্বাভাবিকভাবেই এই ম্যাচের প্রতি ক্রিকেট সমর্থকদের বাড়তি আকর্ষণ থাকবে। বিশেষ করে পাকিস্তান সমর্থকদের। এবারের বিগ ব্যাশে চোখ থাকবে বাংলাদেশি সমর্থকদেরও। এই টুর্নামেন্টে এবার হোবার্ট হারিকেনসের হয়ে খেলবেন বাংলাদেশ স্পিনার রিশাদ হোসেন।

বাংলাদেশের কোনো ক্রিকেটারকে এর আগে বিগ ব্যাশে ড্রাফট থেকে দলে নেওয়া হয়নি। সাকিব আল হাসান ২০১৩-১৪ ও ২০১৪-১৫ মৌসুমে বিগ ব্যাশে খেলেছিলেন। তবে দুবার তিনি খেলেছেন বদলি ক্রিকেটার হিসেবে। দুই মৌসুমে তিনি খেলেছিলেন মাত্র ছয় ম্যাচ। গ্রুপ পর্বে রিশাদের দলের ম্যাচ আছে ১০টি। টুর্নামেন্টে রিশাদের প্রথম ম্যাচ ১৬ ডিসেম্বর, তাঁর দল খেলবে সিডনি থান্ডারের বিপক্ষে। রিশাদের ম্যাচের সূচি দেখে নেওয়া যাক

রিশাদের খেলা কবে কখন কোথায়

তারিখ                                        বিপক্ষ                       ভেন্যু                   বাংলাদেশ সময়

১৬ ডিসেম্বর ২০২৫            সিডনি থান্ডার                হোবার্ট                     বেলা১৫ মি.

১৮ ডিসেম্বর ২০২৫          মেলবোর্ন স্টারস            মেলবোর্ন                      বেলা ২১৫ মি.

২১ ডিসেম্বর ২০২৫        মেলবোর্ন রেনেগেডস         জিলং                        বেলা ২১৫ মি.

২৬ ডিসেম্বর ২০২৫            পার্থ স্কর্চার্স                      পার্থ                        বিকেল ৪১৫ মি.

২৯ ডিসেম্বর ২০২৫        মেলবোর্ন রেনেগেডস       হোবার্ট                    বেলা ২১৫ মি.

১ জানুয়ারি ২০২৬                 পার্থ স্কর্চার্স                   হোবার্ট                  বেলা ২১৫ মি.

৩ জানুয়ারি ২০২৬           সিডনি থান্ডার                   সিডনি                   বেলা ২১৫ মি.

৯ জানুয়ারি ২০২৬      অ্যাডিলেড স্ট্রাইকার্স           হোবার্ট                     বেলা ২১৫ মি.

১১ জানুয়ারি ২০২৬      সিডনি সিক্সার্স                    সিডনি                     সকাল ৯০৫ মি.

১৪ জানুয়ারি ২০২৬         ব্রিসবেন  হিট                  হোবার্ট                    বেলা ২১৫ মি.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *