১০ ফেব্রু ২০২৬, মঙ্গল

বিপিএলে খেলা ৭ ক্রিকেটার ডাক পেয়েছেন পাকিস্তান দলে

শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই স্কোয়াডে রাখা হয়েছে বিপিএলে খেলা ৭ ক্রিকেটারকে। ডাম্বুলাতে ৭ জানুয়ারি শুরু হয়ে সিরিজটি শেষ হবে ১১ জানুয়ারি।

শ্রীলঙ্কা সিরিজের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ওপেনার খাজা নাফি। তিনি বিপিএল খেলছেন রংপুর রাইডার্সের হয়ে। একই দলে থাকা অলরাউন্ডার ফাহিম আশরাফও টি-টোয়েন্টি সিরিজের দলে আছেন।

রাজশাহী ওয়ারিয়র্সে খেলা ওপেনার সাহিবজাদা ফারহান ও অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজ পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অন্যতম দুই ভরসা। স্বাভাবিকভাবেই তারা দলে আছেন। ঢাকা ক্যাপিটালসকেও পাকিস্তানের দুই ক্রিকেটারকে ছাড়তে হবে।

উইকেটকিপার ব্যাটসম্যান উসমান খান ও পেসার সালমান মির্জাকে টি-টোয়েন্টি দলে রাখা হয়েছে। সিলেট টাইটানস ওপেনার সাইম আইয়ুবও যাচ্ছেন শ্রীলঙ্কায়।

পিসিবি বিপিএলে খেলা ক্রিকেটারদের দলে রাখলেও বিগ ব্যাশে থাকা বাবর আজম, শাহিন আফ্রিদি, হারিস রউফ, হাসান আলীদের দলে রাখেনি। তবে সিডনি থান্ডারের হয়ে বিগ ব্যাশে খেলা শাদাব খানকে দলে ফিরিয়েছে তারা। শাদাব সর্বশেষ জুনে পাকিস্তানের হয়ে খেলেছেন। এই সিরিজের পর কাঁধের চোটে মাঠের বাইরে ছিলেন তিনি। মাঠে ফেরেন বিগ ব্যাশ দিয়েই।

পাকিস্তান স্কোয়াড:

সালমান আগা (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা নাফি (উইকেটকিপার), মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ সালমান মির্জা, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান (উইকেটকিপার), সাইম আইয়ুব, শাদাব খান, উসমান খান (উইকেটকিপার), উসমান তারিক।

By Fhrakib

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *