১৪ ফেব্রু ২০২৬, শনি

বোমা বানানোর সময় বিস্ফোরণ , নিহত ২

চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় বোমা বানানোর সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দু’জন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

আহত হয়েছেন আরও তিনজন। তারা হলেন- বজলুর রশীদ, মিনহাজ ও শুভ।

শনিবার সকাল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার ওসি নূরে আলম। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *