১০ ফেব্রু ২০২৬, মঙ্গল

অস্ত্রোপচারের পর কম বেতনে সান্তোসেই থাকার সিদ্ধান্ত নিলেন ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা নেইমার। ২০২৫ সালের শেষদিনে ব্রাজিলীয় ক্লাবের সঙ্গে এক বছরের নতুন চুক্তি করলেন তিনি

চুক্তি অনুযায়ী, ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সান্তোসে খেলবেন নেইমার। জল্পনা ছিল, সান্তোস ছাড়তে পারেন তিনি।

সেটা শেষাবধি হচ্ছে না। মনে করা হচ্ছিল, নেইমার লিওনেল মেসির সঙ্গে ইন্টার মায়ামিতে যোগ দিতে পারেন। সেটা শেষতক হয়নি।

নেইমারের সঙ্গে এটা সান্তোসের তৃতীয় চুক্তি। ২০২৫ সালের শুরুতে তার সঙ্গে সান্তোস ছয় মাস করে দুবার চুক্তি করেছিল। এবার আর ছয় মাস নয়, ১২ মাসের জন্য চুক্তি করল।

এই চুক্তির জন্য নেইমারের প্রশংসা করেছেন অনেকে। নেইমার কম বেতনে খেলছেন, সেটার জন্য প্রশংসা। অতীতে বার্সেলোনা, পিএসজি বা আল হিলালে খেলে তিনি যে বেতন পেয়েছেন, এখন তার বেতন সেই তুলনায় অনেক কম।

নেইমারের সংস্থা এনআর স্পোর্টসের সঙ্গে সান্তোসের চুক্তি রয়েছে। একাধিক রিপোর্টে প্রকাশ, সান্তোস বিক্রির জন্য পিএসজির সঙ্গে আলোচনা চালাচ্ছেন নেইমার। যদি সেটা হয়, তাহলে নেইমার সান্তোসের মালিকানা কিনে নিতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *