২১ ফেব্রু ২০২৬, শনি

২১ ফেব্রুয়ারি: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

বিশ্ববাজারে দাম কমার ফলে দেশের বাজারেও কমেছে স্বর্ণের দাম। সবশেষ বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ওই দামেই আজ শনিবার বিক্রি হবে স্বর্ণ।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সমন্বয় করে কার্যকর করা এ দামে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিক্রি হবে স্বর্ণ।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা (যা মঙ্গলবার ছিল ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা)।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৩ হাজার ৯৫৩ টাকা (যা মঙ্গলবার ছিল ২ লাখ ৪৭ হাজার ৪৪ টাকা), ১৮ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৯ হাজার ৭৭ টাকা (যা মঙ্গলবার ছিল ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা) এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭১ হাজার ১১১ টাকা (যা মঙ্গলবার ছিল ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা)। পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে।

বাজুস জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *