১১ ফেব্রু ২০২৬, বুধ

৩৩ বছর পর অ্যাশেজে বিরল কীর্তি গড়লেন বেথেল

সিডনিতে চলমান পঞ্চমশেষ অ্যাশেজ টেস্টের চতুর্থ দিনে নজর কাড়লেন ইংল্যান্ডের জ্যাকব বেথেলদ্বিতীয় ইনিংসে তিনি খেলেন দুর্দান্ত এক সেঞ্চুরিতার শতকে ভর করে প্রথম ইনিংসের ১৮৩ রানের ঘাটতি মুছে দেয় ইংল্যান্ড।

তিন নম্বরে নেমে ব্যাট করতে এসে বেথেল দারুণ ধৈর্য দেখান। অস্ট্রেলিয়ার বোলারদের চাপে পড়েননি তিনি। পুরো ইনিংসজুড়ে ছিলেন শান্ত ও নিয়ন্ত্রিত।

এই ইনিংসটি বেথেলের টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। একই সঙ্গে এটি তার প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম শতক। এর আগে প্রথম শ্রেণির ক্রিকেটেও কোনো সেঞ্চুরি ছিল না তার। সেই আক্ষেপ ঘোচানোর উপলক্ষ হিসেবে বেছে নিয়েছেন অ্যাশেজকেই, এমন কীর্তি ৩ দশকে আর দেখা যায়নি। অ্যাশেজ সিরিজে প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করার কীর্তিতে তিনি ৩৩ বছরে প্রথম ব্যাটার বনে গেলেন।

এর আগে ১৯৯৩ সালে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের টেস্টে প্রথম শ্রেণির প্রথম শতক করেছিলেন ইয়ান হিলি। বেথেল এখন দ্বিতীয় ইংল্যান্ড ক্রিকেটার, যিনি অ্যাশেজে নিজের প্রথম লাল বলের শতক পেলেন। এর আগে ১৯৮৯ সালে ওল্ড ট্র্যাফোর্ডে এই কীর্তি গড়েছিলেন জ্যাক রাসেল।

অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড টেস্টে প্রথম শ্রেণির প্রথম শতক করা ব্যাটারদের তালিকায় এখন বেথেলের নামও যোগ হলো। সিডনিতে আজ তিনি এই মাইলফলক স্পর্শ করেন।

সব মিলিয়ে জ্যাকব বেথেল ইংল্যান্ডের পঞ্চম ক্রিকেটার, যিনি টেস্ট ম্যাচেই নিজের প্রথম শ্রেণির প্রথম শতক করেছেন। তার আগে এই তালিকায় ছিলেন হেনরি উড, জ্যাক রাসেল, স্টুয়ার্ট ব্রড ও গাস অ্যাটকিনসন।

এই ইনিংসের মাধ্যমে বেথেল শুধু ম্যাচে ইংল্যান্ডকে ফিরিয়েই আনেননি, বরং অ্যাশেজ ইতিহাসেও নিজের নাম লিখিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *