২৫ মার্চ ২০২৬, বুধ

৪ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (২৫ মার্চ) দুপুর ১টা পর্যন্ত এ এ সতর্কবর্তা দেওয়া হয়। এ অবস্থায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।

অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সতর্কবার্তায় দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য এসব তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের সই করা ওই পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিও হতে পারে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

তবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

By Fhrakib

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *