৩ মে ২০২৬, রবি

ঠান্ডা-কাশিতে তুলসী পাতার উপকারিতা

ঋতু পরিবর্তন কিংবা হঠাৎ বৃষ্টির সময়ে ঠান্ডা-কাশি, গলা ব্যথা বা নাক বন্ধের সমস্যায় ভুগছেন অনেকেই। এমন সময়ে ঘরোয়া উপায়ে আরাম পেতে ভরসা হতে পারে পরিচিত ভেষজ গাছ তুলসী। আয়ুর্বেদিক গুণে ভরপুর এই পাতায় রয়েছে নানা উপকারী উপাদান, যা শরীরকে সুস্থ রাখতে সহায়তা করে। হঠাৎ লাগা ঠান্ডা-কাশিতে বেশ উপশম দেয়। চলুন জেনে নেওয়া যাক ঠান্ডা-কাশিতে তুলসী পাতার উপকারিতা

কাশি কমাতে সহায়ক

তুলসী পাতায় থাকা প্রাকৃতিক উপাদান গলার জ্বালা কমাতে সাহায্য করে। তুলসী পাতা দিয়ে চা বানিয়ে খেলে শুকনো কাশি কিছুটা কমতে পারে।

সর্দি ও নাক বন্ধে আরাম দেয়

তুলসী পাতার বাষ্প বা গরম পানিতে তুলসী পাতা দিয়ে ভাপ নিলে নাক বন্ধ ভাব কিছুটা কমে এবং শ্বাস নিতে স্বস্তি মেলে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

তুলসীতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

গলা ব্যথা কমায়

তুলসী পাতা, আদা ও মধু একসঙ্গে মিশিয়ে খেলে গলা ব্যথা ও অস্বস্তি কিছুটা কমতে পারে।

শরীরকে সতেজ রাখে

ঠান্ডা লাগলে অনেক সময় দুর্বল লাগে। তুলসী পাতার চা শরীরকে সতেজ রাখতে সহায়তা করে।

যেভাবে খাবেন তুলসী পাতা

৫-৬টি তুলসী পাতা ধুয়ে ফুটন্ত পানিতে দিয়ে চা বানিয়ে পান করুন। তুলসী পাতার রসের সঙ্গে মধু মিশিয়ে খেতে পারেন। এছাড়াও আদা, তুলসী ও গোলমরিচ দিয়ে ভেষজ পানীয় তৈরি করতে পারেন।

সতর্কতা

যদি দীর্ঘদিন কাশি থাকে, শ্বাসকষ্ট হয় বা জ্বর বাড়ে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ঘরোয়া উপায় সাময়িক আরাম দিলেও এটি চিকিৎসার বিকল্প নয়।

সূত্র : টিভি নাইনবাংল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *