9 Aug 2026, Sun

ফতুল্লায় গ্যাস বিস্ফোরণ স্বামী-তিন সন্তানের পর মারা গেলেন সালমা

নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধের ঘটনায় একে একে স্বামী ও তিন সন্তানের পর মারা গেলেন গৃহবধূ সালমা আক্তার (৩০)।
শুক্রবার (১৫ মে) সকাল ৯টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।

এর আগে, বৃহস্পতিবার তার ছেলে মুন্না (১২), দুপুরে মেয়ে মুন্রনি (৭) মৃত্যু হয়। বুধবার মৃত্যু হয় তার আরেক মেয়ে কথার (৪) এবং সোমবার মারা যান তার স্বামী আবুল কালাম (৩৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, সালমার শ্বাসনালীসহ শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল। হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) ভর্তি ছিলেন তিনি। সেখানেই শুক্রবার সকালে তিনি মারা গেছেন। এতে ঘটনাটিতে দগ্ধ পরিবারের ৫ জনই মারা গেলেন।

এর আগে রোববার সকালে ফতুল্লার গিরিধারা এলাকার একটি আটতলা ভবনের নিচতলায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সবজি বিক্রেতা মো. কালাম, তার স্ত্রী সায়মা বেগম এবং তাদের তিন শিশু সন্তান—মুন্না, মুন্নি ও কথা গুরুতর দগ্ধ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *