১২ জুন ২০২৬, শুক্র

বৃষ্টিতে ভিজে ব্রাজিল সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

ফুটবল বিশ্বকাপকে ঘিরে মাঠের লড়াই শুরুর আগেই সর্বত্রই এখন ফুটবল উন্মাদনা। কেউ বড় বড় পতাকা বানিয়ে কেউবা প্রীতি ম্যাচ কিংবা আনন্দ র‌্যালি করছে সমর্থকরা।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া ২০২৬ সালের ফুটবল ফিফা বিশ্বকাপকে ঘিরে দিনাজপুরেও উৎসবের আমেজ। ফুটবল ফিফা বিশ্বকাপকে বরণ করে নিতে যেন আয়োজনের কোন কমতি নেই ফুটবলপ্রেমীদের আমেজ।

বৃহস্পতিবার সকালে দিনাজপুরের বড়মাঠের পাশে সিএমবি রোড থেকে ব্রাজিল সমর্থকদের এই ব্যতিক্রমী আনন্দ শোভাযাত্রা বের হয়। সকাল থেকে বৃষ্টি হলেও থেমে থাকেনি ভক্তদের আনাগোনা। এসময় প্রিয়দলের জার্সি ও পতাকা নিয়ে আনন্দে মেতে উঠেন সমর্থকেরা। বিভিন্ন বয়সী নারী-পুরুষ এতে অংশ নেয়। ব্রাজিল সমর্থকদের ব্যানারে এ র‌্যালি অনুষ্ঠিত হয়। যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আয়োজকরা বলেন, দিনাজপুরের এই আনন্দ শোভাযাত্রা প্রমাণ করে দিল, ভৌগোলিক দূরত্ব যাই হোক না কেন, ফুটবলকে ঘিরে বাঙালির আবেগ আর উন্মাদনা সবসময়ই আকাশচুম্বী।

বড় কোনো বিশৃঙ্খলা ছাড়াই অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শোভাযাত্রাটি শেষ হয়।

ব্রাজিল সমর্থক শোভাযাত্রার সমন্বয়ক দিনাজপুর জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. রুবেল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক মো. আবুজার সেতুসহ কয়েকজন সমন্বয়ক এর আয়োজন করে।

ব্যতিক্রমী এই শোভাযাত্রা দেখতে রাস্তার দুই পাশে ভিড় জমান সাধারণ পথচারী ও অন্যান্য দলের সমর্থকরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *