2 Jul 2026, Thu

সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা

ডিমে রয়েছে নানা পুষ্টিগুণ। কেউ কেউ ডিমকে সুপারফুডও বলে থাকে। সকালের নাশতায় একটি বা দুটি ডিম খাওয়া শরীরের জন্য দারুণ উপকারী। ডিমে থাকা প্রোটিন, ভিটামিন, মিনারেল ও স্বাস্থ্যকর চর্বি দিনের কাজের শক্তি জোগায় এবং সামগ্রিক সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পুষ্টিবিদদের মতে, সকালের খাবারে ডিম থাকলে শরীর পায় প্রয়োজনীয় প্রোটিন ও নানা গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। চলুন জেনে নেওয়া যাক প্রতিদিন সকালে ডিম খাওয়ার উপকারিতা-

শক্তি জোগায়

সেদ্ধ ডিমে রয়েছে উচ্চমাত্রার প্রোটিন, যা শরীরকে দীর্ঘ সময় শক্তি জোগায়। সকালের নাস্তায় ডিম খেলে দ্রুত ক্ষুধা লাগে না এবং কাজে মনোযোগ বাড়ে।

ওজন নিয়ন্ত্রণে সহায়ক

ওজন কমাতে বা নিয়ন্ত্রণে রাখতে চাইলে সেদ্ধ ডিম বেশ কার্যকর। এতে ক্যালরি কম কিন্তু প্রোটিন বেশি থাকায় এটি পেট ভরিয়ে রাখে, ফলে অপ্রয়োজনীয় খাবার খাওয়ার প্রবণতা কমে।

মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায়

ডিমে থাকা কোলিন মস্তিষ্কের কোষের জন্য গুরুত্বপূর্ণ। এটি স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে এবং মনোযোগ ধরে রাখতে ভূমিকা রাখে।

পেশি ও হাড় মজবুত করে

নিয়মিত সেদ্ধ ডিম খেলে পেশি গঠনে সহায়তা করে প্রোটিন। পাশাপাশি এতে থাকা ভিটামিন ডি ও ক্যালসিয়াম হাড়কে শক্তিশালী রাখে।

ত্বক ও চুলের যত্নে

ডিমে থাকা বায়োটিন ও প্রোটিন ত্বক উজ্জ্বল রাখতে এবং চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। তাই প্রতিদিন সকালে ডিম খেলে ভালো উপকার পাওয়া যায়।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

সেদ্ধ ডিমে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রয়োজনীয় ভিটামিন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাই সকালে ডিম খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।

প্রতিদিন সকালে ১-২টি সেদ্ধ ডিম খাওয়া উপকারী। তবে যাদের কোলেস্টেরলজনিত সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডিম খাওয়াই ভালো।

সূত্র : আনন্দবাজার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *