7 Jul 2026, Tue

জিম্বাবুয়ের কাছে ওয়ানডে হারের ব্যাখ্যা দিলেন মিরাজ

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের পর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও হতাশাজনক হার দেখল বাংলাদেশ। মাত্র ১৪২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ১১৬ রানেই অলআউট হয়ে যায় টাইগাররা। ফলে ২৫ রানের পরাজয়ে সিরিজ শুরু করেছে বাংলাদেশ।
এর আগে বল হাতে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। মাত্র ৭০ রানেই জিম্বাবুয়ের ৮ উইকেট তুলে নেয় টাইগাররা। তবে শেষ দুই উইকেটে স্বাগতিকদের ৭১ রানের অবিচ্ছিন্ন জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় এবং তারা লড়াই করার মতো সংগ্রহ দাঁড় করায়।

১৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। এরপর নুরুল হাসান সোহান ও তাওহীদ হৃদয় ৪৯ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে ইনিংসকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু এই জুটি ভাঙার পরই শুরু হয় ব্যাটিং বিপর্যয়। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১১৬ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।
এমন শোচনীয় পরাজয়ের পর ম্যাচ শেষে হতাশা ঝরেছে টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজের কণ্ঠে, ‘নাহিদ রানা যেভাবে বল করেছে, ৬ উইকেট নিয়েছে। আমরা কিছু জায়গায় আরও উন্নতি করতে পারি। তারা ৮ উইকেট হারিয়েও ভালো জুটি করেছে, অনেক রান বের করেছে। এখানে আমাদের দুর্বলতা ছিল।

অবশ্যই, নাহিদ রানা গত কয়েক সিরিজে দারুণ বল করছে। সে এটা চালিয়ে গেলে দলের জন্য ভালো হবে। বল হাতে আরও ভালো করার সুযোগ ছিল আমাদের। তবুও জিম্বাবুয়ের দুই ব্যাটার মিলে দারুণ জুটি গড়েছে, দারুণ খেলেছে।-যোগ করেন তিনি।

উইকেট নিয়ে মিরাজ বলেন, ‘ব্যাটিংয়ে শুরুর ১০ ওভারে জুটি গড়তে পারলে আরও ভালো করতে পারব আমরা। দায়িত্ব নিয়ে ভালো করতে হবে আমাদের। ১৪২ রান এই কন্ডিশনে এত সহজও নয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *