14 Jul 2026, Tue

বিশ্বকাপের আবহে আবার পোস্ট অমিতাভের

ফিফা ২০২৬ বিশ্বকাপ এখন প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। বিশ্বকাপ ফুটবল দ্বারপ্রান্তে। ৪৮ দলের এ প্রতিযোগিতায় এখন কেবল চারটি দল টিকে আছে। ম্যাচ রয়েছে চারটি। ফুটবলের বিশ্বসেরা চার দল সেমিফাইনালে মুখোমুখি—স্পেন বনাম ফ্রান্স এবং ইংল্যান্ড বনাম আর্জেন্টিনা। যাদের দ্বৈরথ দেখতে মুখিয়ে আছে পুরো ফুটবলবিশ্ব। আজ রাত ১টায় মাঠে নামছে স্পেন-ফ্রান্স।
মাসব্যাপী এ খেলায় উপভোগ করছেন সাধারণ ফুটবলপ্রেমীদের মতো তারকারাও। অন্যদের মতো বলিউড শাহেনশাহ বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনও আগ্রহ ভরে ফুটবল অনুসরণ করছেন এবং নিজের ডেইলি রুটিন অগ্রাহ্য করেও রাত জেগে খেলা দেখছেন।

শুরু থেকেই যেহেতু বিগবি বিশ্বকাপ নিয়ে ভীষণ উৎসাহী, তাই বিশ্বকাপের আবহে একের পর এক পোস্ট করতে দেখা গেছে তাকে। কিছুদিন আগেই ফ্রান্সের খেলোয়াড়দের কালো ও সাদা বলে অভিহিত করায় কটাক্ষের সম্মুখীন হয়েছিলেন অমিতাভ। যদিও পরে তিনি ক্ষমা চেয়ে নেন। এবার বিশ্বকাপ নিয়ে আরও একটি পোস্ট করলেন এ কিংবদন্তি অভিনেতা।

সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন শাহেনশাহ অমিতাভ বচ্চন। সেই পোস্টের শুরুতেই তিনি লিখেছেন— সময়ের ধারণা যেন সবকিছু তালগোল পাকিয়ে যাচ্ছে। কারণ ২০২৬ বিশ্বকাপ। আমরা খেলা দেখি, অনুশোচনা করি, উল্লাসে মাতি এবং চরম দুঃখের সঙ্গে দেখি যে একজনের পক্ষে অন্যজনের বিপক্ষে অন্যায্য সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আমরা সেসব দেশের জয়ে উচ্ছ্বসিত হই। যাদের বিশ্বকাপ খেলার যোগ্যতা আছে বলে কখনো কল্পনা করিনি।

তিনি আরও বলেন, বেশিরভাগ নামকরা ও সুপরিচিত ফুটবল দেশ দুঃখের সঙ্গে হেরে যাচ্ছে; কিন্তু এটা ভেবে আনন্দিত যে, যাদের কথা কখনো কল্পনাও করিনি, তারা শেষ পর্যন্ত লড়াই করছে। ফল না আসা পর্যন্ত আমরা জানি না সেরা দল কোনটি।

অমিতাভ বচ্চন বলেন, দেশের হয়ে একজন খেলা বেশিরভাগ দলে বিভিন্ন প্রতিযোগিতা এবং চ্যাম্পিয়নশিপে খেলছে, খেলোয়াড়রাও একই। তবে মাঠের বাইরে যতই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকুক না কেন— খেলার মাঠে শুধুই প্রতিযোগিতা। ঠিক যেমন টি-টোয়েন্টি বিশ্বকাপে একে অপরের বিপক্ষে খেললেও জাতীয় খেলা হলে তখন তারা একই টিমে খেলেন।’

প্রসঙ্গত, শেষ দুটি ম্যাচে আর্জেন্টিনা দুর্দান্ত খেলা দেখিয়েছে। বিশেষ করে মিসরের বিপক্ষে আর্জেন্টিনার খেলা এবং শেষ মুহূর্তে জয় ছিনিয়ে আনা ফুটবলপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছে। আর ২০২৬ বিশ্বকাপ কারা জিতবে তা নিয়ে জোর তর্ক বিতর্ক চলছে ফুটবলপ্রেমীদের মধ্যেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *