23 Jul 2026, Thu

সকালে এক কাপ আদা চা পানের উপকারিতা

অনেকের দিনের শুরুই হয় এক কাপ গরম চা দিয়ে। তবে সেই চায়ে যদি থাকে আদার ঝাঁজ, তাহলে স্বাদের পাশাপাশি মিলতে পারে বেশ কিছু স্বাস্থ্য উপকারিতাও। প্রাচীনকাল থেকেই আদা বিভিন্ন ভেষজ গুণের জন্য পরিচিত। বিশেষজ্ঞদের মতে, পরিমিত পরিমাণে সকালে আদা চা পান শরীরকে সতেজ রাখতে এবং কিছু সাধারণ শারীরিক সমস্যা কমাতে সহায়তা করতে পারে। চলুন জেনে নেওয়া যাক সকালে আদা চায়ের উপকারিতা-

হজমে সহায়ক

আদায় থাকা প্রাকৃতিক উপাদান হজম প্রক্রিয়াকে সহজ করতে সাহায্য করে। সকালে আদা চা পান করলে পেট ফাঁপা, বদহজম ও অস্বস্তি কিছুটা কমতে পারে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

আদায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহরোধী উপাদান। নিয়মিত পরিমিত পরিমাণে আদা চা পান শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সক্রিয় রাখতে সাহায্য করতে পারে।

সর্দি-কাশিতে আরাম

ঋতু পরিবর্তনের সময় সর্দি, গলা ব্যথা বা কাশি দেখা দিলে গরম আদা চা সাময়িক আরাম দিতে পারে। এটি গলা উষ্ণ রাখতেও সহায়ক।

শরীরে শক্তি জোগায়

সকালে এক কাপ আদা চা ক্লান্তি দূর করতে সহায়তা করে। আদা চা পানের পর শরীরে সতেজ অনুভূতি দেয় দিতে পারে।

বমিভাব কমাতে কার্যকর

আদা দীর্ঘদিন ধরেই বমিভাব কমানোর জন্য ব্যবহৃত হয়ে আসছে। বিশেষ করে ভ্রমণজনিত বমিভাব বা হালকা বমি বমি ভাব কমাতে এটি সহায়ক হতে পারে।

ওজন নিয়ন্ত্রণে সহায়ক

আদা শরীরের বিপাকক্রিয়া সক্রিয় রাখতে সাহায্য করতে পারে। তবে শুধুমাত্র আদা চা পান করলেই ওজন কমবে এমন ধারণা ঠিক নয়, এর সঙ্গে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও নিয়মিত ব্যায়ামও প্রয়োজন।

তবে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা বেশি, রক্ত পাতলা করার ওষুধ সেবন করেন বা গর্ভাবস্থায় আছেন, তারা নিয়মিত আদা চা পান করার আগে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। এছাড়া অতিরিক্ত আদা খেলে বুকজ্বালা বা পেটের অস্বস্তি হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *