হবিগঞ্জ পৌর এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় গত ২৯ জুলাই জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করে নিয়েছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার এ আদেশ জারি করেছেন জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ।
আদেশে বলা হয়েছে, গত ২৯ জুলাই পৌর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছিল। পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে পৌর এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
জনশান্তি ও জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আর কোনো আশঙ্কা না থাকায় জনস্বার্থে জারিকৃত ১৪৪ ধারার আদেশটি প্রত্যাহার করা হয়েছে বলেও আদেশে উল্লেখ করা হয়।

