১১ ফেব্রু ২০২৬, বুধ

দেশের বাজারে সবশেষ গত মঙ্গলবার স্বর্ণের দাম কমানো হয়েছিল। সে অনুযায়ী আজ কম দামে বিক্রি হচ্ছে স্বর্ণ। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী ভালো মানের স্বর্ণ ভরিতে সর্বোচ্চ এক হাজার ৫০ টাকা কমানো হয়েছে। এ হিসাবে আজ সোমবার (৮ ডিসেম্বর) ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ১১ হাজার ৯৫ টাকা বিক্রি হচ্ছে।

নতুন দাম অনুযায়ী, আগামী বুধবার (১০ ডিসেম্বর) থেকে ২১ ক্যারেট স্বর্ণের দাম হবে দুই লাখ এক হাজার ৪৯৬ টাকা, ১৮ ক্যারেটের দাম হবে এক লাখ ৭২ হাজার ৭০৯ টাকা ও সনাতন পদ্ধতির ভরিপ্রতি স্বর্ণের দাম হবে এক লাখ ৪৩ হাজার ৬৮৯ টাকা।

যেখানে গত মঙ্গলবার ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ ১২ হাজার ১৪৫ টাকায় বিক্রি হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ দুই হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণ এক লাখ ৭৩ হাজার ৫৭২ টাকা ও সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণ এক লাখ ৪৪ হাজার ৪২৪ টাকা দরে বেচাকেনা হয়েছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) ও বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে। গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি।

চলতি বছর দেশের বাজারে মোট ৮৩ বার সমন্বয় করা হলো সোনার দাম; যেখানে দাম বাড়ানো হয়েছে ৫৬ বার, আর কমেছে মাত্র ২৭ বার। আর ২০২৪ সালে দেশের বাজারে মোট ৬২ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৭ বার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *