আজ রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। এছাড়া আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।
পূর্বাভােস বলা হয়েছে, আজ দুপুর পর্যন্ত আকাশ পরিষ্কার থাকবে। একই সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
উত্তর-পশ্চিম বা উত্তর দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রা বড় কোনো পরিবর্তন ছাড়াই থাকতে পারে।
এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ওই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮০ শতাংশ।

