১১ ফেব্রু ২০২৬, বুধ

শুভর সঙ্গে প্রেম ভাঙল কেন, বিন্দু বললেন ‘বিপজ্জনক প্রশ্ন!’

একসময় ছোট পর্দাবড় পর্দায় নিয়মিত দেখা যেত মডেলঅভিনেত্রী আফসান আরা বিন্দুকে। ২০০৬ সালে লাক্সচ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে শোবিজে পা রাখেন তিনিসৌন্দর্য, সাবলীল অভিনয় আর পর্দায় স্বতঃস্ফূর্ত উপস্থিতিসব মিলিয়ে অল্প সময়েই দর্শকের নজর কাড়েন বিন্দু।

শুরুর দিকেই তৌকীর আহমেদ পরিচালনায় ‘দারুচিনি দ্বীপ’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন তিনি। এরপর ‘পিরিতের আগুন জ্বলে দ্বিগুণ’, ‘জাগো’ ও ‘এই তো প্রেম’–এর মতো ছবিতে কাজ করে নিজের অবস্থান আরও দৃঢ় করেন। ‘এই তো প্রেম’ সিনেমায় তাঁর বিপরীতে ছিলেন সুপারস্টার শাকিব খানযা বিন্দুর ক্যারিয়ারের একটি আলোচিত অধ্যায় হয়ে আছে। বড় পর্দার পাশাপাশি অসংখ্য টিভি নাটকেও নিয়মিত অভিনয় করেছেন তিনি।

শুভর সঙ্গে জুটি, গুঞ্জন

একাধিক নাটকে এই জুটির পর্দার রসায়ন যেমন প্রশংসিত হয়েছে, তেমনি ব্যক্তিগত জীবন ঘিরেও একসময় প্রেমের গুঞ্জন ছড়ায়। কাজের ক্ষেত্রে দুজনের বোঝাপড়া আর অভিনয়ের স্বাভাবিকতা দর্শকের মনে আলাদা জায়গা করে নেয়।

দীর্ঘ বিরতি ও হঠাৎ প্রত্যাবর্তন

২০১৪ সালের পর দীর্ঘ সময় বিন্দুকে আর পর্দায় দেখা যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছিলেন অনেকটাই অনুপস্থিত। প্রায় এক দশক পর ২০২৩ সালে ‘উনিশ২০’ নামের একটি ওয়েব ফিল্মে আবারও আরেফিন শুভর সঙ্গে জুটিবদ্ধ হন তিনি। ওয়েব ফিল্মটি দর্শকের প্রশংসা পায় এবং পুরোনো জুটির রসায়ন নতুন করে আলোচনায় আসে। তবে এরপরও বিন্দু আবার আড়ালেই রয়ে যান

প্রথমবার পডকাস্টে খোলামেলা বিন্দু

হঠাৎ করেই প্রথমবারের মতো একটি পডকাস্টে অংশ নিলেন বিন্দু। মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএমের যৌথ উদ্যোগে আয়োজিত পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র বিশেষ অতিথি হয়ে নিজের অভিনয়জীবন, বিরতি ও ব্যক্তিগত নানা প্রসঙ্গ নিয়ে কথা বলেন তিনি। সঞ্চালকের প্রশ্নে আরেফিন শুভর সঙ্গে পর্দার রসায়ন নিয়ে বিন্দু বলেন, ‘পর্দায় তাঁর সঙ্গে আমার রসায়ন অসম্ভব ভালোএটা সত্যি। এই রসায়নটা আসে দুজনের ভালো বোঝাপড়া থেকে।’ তিনি আরও জানান, শুভসহ যাঁদের সঙ্গে কাজ করেছেন, সবাই তাঁর প্রতি সহযোগিতাপূর্ণ ছিলেন। দর্শকের পছন্দের বিষয়টি ‘উনিশ২০’–তেও স্পষ্ট হয়েছে বলে মনে করেন তিনি।

প্রেমের গুঞ্জন ভাঙল কেন

অনুষ্ঠানের সঞ্চালক রুম্মান রশীদ খানের পরের প্রশ্নে ইতস্তত হয়ে পড়েন বিন্দু। বলেন, ‘ছোট ছিলাম, বাচ্চা ছিলাম…বিপজ্জনক প্রশ্ন!’ কিছুক্ষণ থেমে যোগ করেন, ‘কেন প্রেম ভেঙে গেলএর উত্তর আমার কাছেও নেই। দুটো মানুষের পথচলা যে একই জায়গায় শেষ হতেই হবে, এমন তো কোনো কথা নেই। আমরা কাজ নিয়ে এতটাই মনোযোগী ছিলাম যে এর বাইরে অতিরিক্ত কিছু ভাবার সুযোগই ছিল না। আমরা সবাই কাজটাকেই পাগলের মতো ভালোবাসতাম।’

ভবিষ্যতে আবার জুটি?

ভবিষ্যতে আবার আরেফিন শুভর সঙ্গে কাজ করবেন কি নাএমন প্রশ্নে বিন্দু স্পষ্ট করেন, সুযোগ এলে তাঁর আগ্রহ আছে। সবকিছু অনুকূলে থাকলে আবারও শুভর সঙ্গে কাজ করতে চান তিনি।

দীর্ঘ নীরবতার পর পডকাস্টে বিন্দুর এই খোলামেলা উপস্থিতি তাই নতুন করে আলোচনার জন্ম দিয়েছেফিরবেন কি না নিয়মিত অভিনয়ে, সেই অপেক্ষাতেই এখন দর্শক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *