১০ ফেব্রু ২০২৬, মঙ্গল

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে দৌলতদিয়া বিআইডব্লিউটিসির ঘাট কর্তৃপক্ষ।

বুধবার (২৪ ডিসেম্বর) রাত ১০টা ৩০মিনিট থেকে এ নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয় সূত্র থেকে জানা যায়- নদীতে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠলে ফেরীতে থাকা যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করেই ঘাট কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।

তবে ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট এলাকায় শত শত পণ্যবাহী ট্রাক, বাস ও ছোট যানবাহন আটকা পড়ে। এতে করে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন রাতে যুগান্তরকে জানান, ঘন কুয়াশার ফলে বুধবার রাত সাড়ে ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় এ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হবে। বর্তমানেনৌরুটে ১০টি ছোট-বড় ফেরী দিয়ে যানবাহন পার করা হচ্ছে বলে জানান তিনি।

By Fhrakib

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *