১০ ফেব্রু ২০২৬, মঙ্গল

চীন বিশ্বের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে টানেল চালু করলো

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং অঞ্চলে বিশ্বের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে টানেল চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। তিয়ানশান শেংলি নামের টানেলটির মাধ্যমে কয়েক ঘণ্টার ঝুঁকিপূর্ণ পাহাড়ি পথ মাত্র ২০ মিনিটে পার হওয়া সম্ভব হবে।

২২ দশমিক ১৩ কিলোমিটার দৈর্ঘ্যের টানেলটি তিয়ানশান পর্বতমালার মধ্য দিয়ে গেছে। টানেলটি জি০৭১১ উরুমকি–ইউলি এক্সপ্রেসওয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা গত শুক্রবারই আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। রুটটির মাধ্যমে উত্তর ও দক্ষিণ জিনজিয়াংয়ের মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপন সম্ভব হয়েছে।

তিয়ানশান পর্বতমালা মধ্য জিনজিয়াং জুড়ে প্রায় ২ হাজার ৫০০ কিলোমিটার বিস্তৃত। এটি উত্তরের বৃহত্তম শহর উরুমচি ও দক্ষিণের বৃহত্তম শহর কোরলাকে আলাদা করেছে। এক্সপ্রেসওয়ে চালু হওয়ার পর, এই দুই শহরের মধ্যে যাত্রা সময় প্রায় সাত ঘণ্টা থেকে কমিয়ে মাত্র তিন ঘণ্টায় এনে দিয়েছে।

এক্সপ্রেসওয়েটি নির্মাণ করতে  সময় লেগেছে পাঁচ বছর। খরচ হয়েছে প্রায় ৬.৬৩ বিলিয়ন মার্কিন ডলার।

সূত্র: গাল্ফ নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *