১০ ফেব্রু ২০২৬, মঙ্গল

দেশের বাজারে ফের কমেছে স্বর্ণের দাম। এবার ভরিতে দাম কমেছে ১ হাজার ৪৫৮ টাকা। নতুন দামে ২২ ক্যারেট স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ২২ হাজার ৭২৪ টাকা। বৃহস্পতিবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

শুক্রবার (২ জানুয়ারি) থেকে নতুন দাম কার্যকর হয়েছে। আজ রবিবারও একই দামে বিক্রি হচ্ছে স্বর্ণ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় স্বর্ণের দামে এই সমন্বয় করা হয়েছে।

স্বর্ণের নতুন দাম-

২২ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ২২ হাজার ৭২৪ টাকা

২১ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ১২ হাজার ৬৩৫ টাকা

১৮ ক্যারেট : প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ২৫০ টাকা

সনাতন পদ্ধতি : প্রতি ভরি ১ লাখ ৫১ হাজার ৮০৭ টাকা

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।

এদিকে কমেছে রুপার দামও। ২২ ক্যারেটের রুপার ভরি ৫ হাজার ৫৪০ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ভরি ৫ হাজার ৩০৭ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি ৪ হাজার ৫৪৯ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *