১১ ফেব্রু ২০২৬, বুধ

৮ বিশ্বকাপজয়ী অজি অধিনায়কের অবসরের ঘোষণা

অস্ট্রেলিয়া নারী দলের অধিনায়ক অ্যালিসা হিলি ঘরের মাঠে ভারতের বিপক্ষে খেলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেনওয়ানডেদিবা-রাত্রির ম্যাচে তিনি দলকে নেতৃত্ব দেবেন, তবে টি-টোয়েন্টি খেলবেন না। বিশ্বকাপের প্রস্তুতি ব্যাহত না করার কারণে তিনি সংক্ষিপ্ত সংস্করণে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন।

হিলি ২০১০ সালে ১৯ বছর বয়সে নিউজিল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন। তার পরিকল্পনা অনুযায়ী, অবসরের সময় তিনি ১৬২ টি-টোয়েন্টি, ১২৬ ওয়ানডে ও ১১ টেস্ট ম্যাচ খেলবেন।

২০২৩ সালে মেগ ল্যানিংয়ের অবসরের পর পূর্ণকালীন অধিনায়ক হওয়া হিলির অধিনায়কত্বে অন্যতম সেরা অর্জন ছিল ইংল্যান্ডের বিপক্ষে মাল্টি-ফরম্যাট অ্যাশেজে ১৬-০ তে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করা। এছাড়া, ২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৫ সালের নারী বিশ্বকাপে অস্ট্রেলিয়া তার নেতৃত্বে সেমিফাইনালে পৌঁছায়।

অবসরের ঘোষণা সম্পর্কে হিলি বলেন, ‘এই ভারতের সিরিজ অস্ট্রেলিয়ার জন্য আমার শেষ সিরিজ হবে। এতে মিশ্র অনুভূতি কাজ করছে। দেশকে প্রতিনিধিত্ব করা আমার জন্য সবসময়ই গর্বের, কিন্তু দীর্ঘ সময় ধরে যে প্রতিযোগিতামূলক মানসিকতা আমাকে চালিত করেছিল, তা আর আগের মতো নেই। সময়টা ঠিক মনে হচ্ছে।’

তিনি আরও যোগ করেন, ‘আমি এই বছরের টি-বিশ্বকাপে যাচ্ছি না এবং তাই ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও থাকছি না। তবে ওয়ানডে ও টেস্টে অধিনায়ক হয়ে দেশের হয়ে শেষ সিরিজটি খেলতে আমি উচ্ছ্বসিত।’

ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও টড গ্রিনবার্গ হিলির ক্রিকেটে অবদানের প্রশংসা করে তাকে ‘সব সময়ের একজন সেরা আক্রিকেটার’ উল্লেখ করেছেন এবং মাঠের ভিতরে ও বাইরে তার প্রভাবকে বিশেষভাবে মূল্যায়ন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *