১০ ফেব্রু ২০২৬, মঙ্গল

ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি, আংশিক মেঘলা থাকতে পারে আকাশ

 

ঢাকা ও আশপাশের এলাকায় আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) আবহাওয়া অধিদফতরের সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।

আজ ভোর ৬টায় ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৫৪ শতাংশ।

এদিকে মঙ্গলবার (২৭ জানুয়ারি) দেওয়া পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে রংপুর বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে এবং সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *