একুশের অমর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আন্তর্জাতিক মাতৃভাষার মাসে জাদুশিল্পী ঐক্য সংস্থা আয়োজন করেছে এক ব্যতিক্রমী জাদু সন্ধ্যা। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সার্বিক সহযোগিতায় এই আয়োজনে প্রধান অতিথি থাকবেন বিশ্বনন্দিত জাদুশিল্পী, একুশে পদকপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা জুয়েল আইচ। আরও থাকবেন বিশিষ্ট জাদুশিল্পী বিপাশা আইচ, ডাক্তার আবদুর রহিম, জাদুশিল্পী ঐক্য সংস্থার সভাপতি ও জাদুশিল্পী শাহীন শাহ, সাধারণ সম্পাদক সাদাত মামুন, সাংগঠনিক সম্পাদক সাবাহক অনিক, দীপক কুমার গোস্বামী, আশরাফ ফারুক প্রমুখ। আয়োজনটি অনুষ্ঠিত হবে ৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে। মিডিয়া পার্টনার এটিএন বাংলা। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।

