নৌযান চলাচল নিয়ে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমতে পারে। তবে কোনো সংকেত দেখাতে হবে না বলে সংস্থাটি জানায়।
শুক্রবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, দেশের নদী অববাহিকায় হালকা হতে মাঝারি কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৬০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে।
এসব এলাকার নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না।

