১০ ফেব্রু ২০২৬, মঙ্গল

প্লেব্যাক ছাড়ার ঘোষণার পর প্রথম বার মঞ্চে অরিজিৎ

কিছদিন আগেই হঠাৎ করে প্লেব্যাক ছাড়ার ঘোষণা দেন অরিজিৎ সিং, যা নিয়ে কম চর্চা হয়নি। সেই ঘোষণার পর এবার প্রথমবারের মত মঞ্চে পাওয়া গেল এই গায়ককে।

রবিবার সন্ধ্যায় কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে দর্শকদের সুরে মাতান অরিজিৎ। এদিন তার সঙ্গে মঞ্চে ছিলেন পণ্ডিত রবিশঙ্করের মেয়ে সেতারবাদক আনুশকা শঙ্কর এবং তবলা বাদক বিক্রম ঘোষ।

এদিন বিক্রম ঘোষের পায়ে হাত দিয়ে প্রণাম করে, কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শুরু করেন অরিজিৎ। প্রথমে নিজের সিনেমার গানের একটা অংশ দিয়ে ভক্তদের মাতিয়ে দেন তিনি। পরে আনুশকার সেতারের মূর্ছনার সঙ্গে অরিজিতের সরগম ও বান্দিশে ‘আচ্ছন্ন হয় দর্শকরা’।

গায়কের ঘনিষ্ঠজনদের বরাতে জানা গেছে, নির্মাণে পুরোপুরি মনোযোগী হতে চান অরিজিৎ। আগামীতে একজন চলচ্চিত্র নির্মাতা হতে চান তিনি। ইতিমধ্যে একটি হিন্দি সিনেমার কাজ শুরু করেছেন।

ওই সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন অরিজিৎ সিং এবং তার স্ত্রী কোয়েল সিং যৌথভাবে। সিনেমায় তারা মূল চরিত্রে অভিনয়ের জন্য বেছে নিয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকিকে। শান্তিনিকেতনে সিনেমার দৃশ্য ধারণের কাজ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *