রাজধানীর কারওয়ান বাজারে কাঠের দোকানের আগুন লাগার ঘটনায় কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, সোমবাররাত সাড়ে ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরের ডিউটি অফিসার শাহজাহান হোসেন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ১০টি ইউনিট পাঠানো হয় এবং তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
এখনও পর্যন্ত আগুন লাগার কারণ কিংবা হতাহতের বিষয়ে কোনো তথ্য জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা। আগুন নেভানোর চেষ্টা চলছে।

