১৮ ফেব্রু ২০২৬, বুধ

৫ গোলের ব্যবধানে মোনাকোকে হারাল পিএসজি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফে স্বদেশি প্রতিপক্ষ এএস মোনাকোর মাঠে ৩-২ ব্যবধানে জিতেছে লুইস এনরিকের শিষ্যরা।

ম্যাচের শুরুটা ছিল পিএসজির জন্য দুঃস্বপ্নের মতো। খেলা শুরুর মাত্র ৫৫ সেকেন্ডের মাথায় গোল হজম করে তারা। মাঝমাঠে ভুলের সুযোগ নিয়ে গোলোভিনের ক্রস থেকে হেডে বল জালে জড়ান ফোলারিন বালোগুন। ১৮ মিনিটে আবারও আঘাত হানে মোনাকো দ্বিতীয় গোল করে লিড দ্বিগুণ করেন বালোগুন।

দুই গোলে পিছিয়ে পড়ার পর ধীরে ধীরে ম্যাচে ফেরে পিএসজি। পেনাল্টি পেলেও ভিতিনিয়ার শট রুখে দেন মোনাকো গোলরক্ষক। ২৭ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন উসমান দেম্বেলে। বদলি নেমেই ম্যাচের চিত্র পাল্টান তরুণ ফরোয়ার্ড দেজিরে দুয়ে। ৪১ মিনিটে তার শট ফিরিয়ে দিলে রিবাউন্ড থেকে গোল করেন আশরাফ হাকিমি। প্রথমার্ধ শেষ হয় ২-২ সমতায়।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ধাক্কা খায় মোনাকো। ভিতিনিয়াকে ফাউল করে ৪৮ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন গোলোভিন। ১০ জনের দলে পরিণত হওয়া স্বাগতিকদের বিপক্ষে ৬৭ মিনিটে জয়সূচক গোলটি করেন দুয়ে ওয়ারেন জাইরে এমেরির পাস থেকে নিচু শটে নিজের দ্বিতীয় গোল পূর্ণ করেন তিনি।

ম্যাচে ৭৩ শতাংশ বলের দখল ও ২৯টি শট নিয়ে দাপট দেখায় পিএসজি। এই জয়ে শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে কিছুটা এগিয়ে গেল ফরাসি চ্যাম্পিয়নরা। আগামী সপ্তাহে নিজেদের মাঠে ফিরতি লেগ খেলবে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *