১৯ ফেব্রু ২০২৬, বৃহঃ

ভারতে ম্যাচ চলাকালীন মৌমাছির কামড়ে প্রাণ গেল এক আম্পায়ারের। আহত হয়েছেন কয়েকজন ক্রিকেটারও।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বুধবার উত্তর প্রদেশের উন্নাওয়ের শুক্লাগঞ্জের সপ্রুর মাঠে স্থানীয় দুটি ক্লাবের মধ্যে একটি ক্রিকেট ম্যাচ চলছিল। ম্যাচটি আয়োজনের দায়িত্বে ছিলেন মানিক গুপ্তা এবং জগদীশ শর্মা নামের দুই আম্পায়ার।

খেলা চলাকালীন আচমকা মাঠে একঝাঁক মৌমাছি হানা দেয়। মৌমাছির হানায় ভিত ক্রিকেটারা দ্রুত মাঠ ছাড়লেও তুলনায় বয়স্ক আম্পায়াররা মাঠ ছাড়তে পারেননি। তাছাড়া আম্পায়াররা সাদা পোশাকে থাকায় সম্ভবত বেশি আকৃষ্ট হয় মৌমাছিগুলো। প্রায় মিনিট দশেক দুই আম্পায়ারকে ঘিরে রেখেছিল মৌমাছি।

একের পর এক কামড়ে দুই আম্পায়ারই আহত হন। দ্রুত তাদের উন্নাওয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় ৬৫ বছর বয়সি মানিক গুপ্তার। অপর আম্পায়ার অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন। একাধিক ক্রিকেটারও অসুস্থ।

এর আগেও ক্রিকেট মাঠে বহুবার এই ধরনের হানার ঘটনা ঘটেছে। কিন্তু এতটা ভয়াবহ পরিস্থিতি কোনোদিনই তৈরি হয়নি।

মৃত মানিক গুপ্ত কানপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনে রেজিস্ট্রার্ড ছিলেন। প্রায় ৩০ বছর কেসিএ’র সঙ্গে যুক্ত ছিলেন তিনি। সেই ক্রিকেট মাঠেই মৃত্যু হলো তার। কেসিএর চেয়ারম্যান সঞ্জয় কাপুর মানিক গুপ্তের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন।

By Fhrakib

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *