২৬ ফেব্রু ২০২৬, বৃহঃ

অভিনেত্রী তাসনিয়া ফারিণ। বর্তমানে অবস্থান করছেন কলকাতায়। ‘প্রিন্স’ চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নিতে তার এ সফর। এর আগে অতনু ঘোষের ‘আরও এক পৃথিবী’ সিনেমায় অভিনয় করলেও এবারই প্রথম কলকাতার অলিগলিতে পুরোদমে শুটিং করার স্বাদ নিচ্ছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে কলকাতায় কাজের অভিজ্ঞতা ও বাংলাদেশে ভারতের শোবিজ নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন এই অভিনেত্রী। শুটিংয়ের ব্যস্ততার মাঝেও কলকাতার রূপ-রসে মজেছেন ফারিণ। বিশেষ করে হিন্দুস্তান পার্ক এলাকার ক্যাফে কালচার তাকে দারুণভাবে টেনেছে। অভিনেত্রী বলেন, ‘শুটিংয়ের জন্য ঘোরাঘুরি খুব কম হচ্ছে, তবে কলকাতার ক্যাফে কালচারটা খুব ভালো লাগে। স্পেশালি হিন্দুস্তান পার্কের ওই রাস্তাটায় যে পরিমাণ ক্যাফে আছে ওটা মনে হয় এক মাস ঘুরলেও শেষ হবে না।’ এদিকে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের কাজের ধরনের মধ্যে যেমন মিল খুঁজে পান ফারিণ, তেমনি চোখে পড়ে কিছু অমিলও। তার কথায়, ‘যেহেতু আমরা একই ভাষায় কথা বলি আমাদের কালচার, খাওয়াদাওয়া সবকিছুতেই আছে অনেক মিল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *