7 Aug 2026, Fri

ইরানে অভিযান চার সপ্তাহ পর্যন্ত চলতে পারে জানাল :ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চার সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে।

সোমবার ব্রিটিশ সংবাদপত্র দৈনিক মেইলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন,‘এটি সবসময় চার সপ্তাহের প্রক্রিয়া। আমরা অনুমান করেছি, এটি প্রায় চার সপ্তাহ বা তার কম সময় নেবে। ইরান বড় দেশ, তাই এই সময় লাগবেই।’

তিনি আরও জানান, ইরানিদের সঙ্গে আলোচনার জন্য তিনি এখনও উন্মুক্ত, তবে তা শীঘ্রই হবে কি না স্পষ্ট নয়।

ট্রাম্প বলেন,‘তারা কথা বলতে চায়, কিন্তু আমি বলেছি, গত সপ্তাহে কথা বলা উচিত ছিল, এই সপ্তাহে নয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *