৫ মার্চ ২০২৬, বৃহঃ

ঢাকায় সকালে তাপমাত্রা ২০ ডিগ্রি

ঢাকার আকাশ মেঘলা থাকার সম্ভাবনার পাশাপাশি আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এসময় দিনের তাপমাত্রা সাধারণত সামান্য বেড়ে যেতে পারে।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৭ থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, এই দিন সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতা ছিল ৭৯ শতাংশ।

আবহাওয়া অফিস জানায়, পঞ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বুধবার (২ মার্চ) ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬ টা ৩মিনিটে। আগামীকাল শুক্রবার (৬ মার্চ) সূর্যোদয় হবে ভোর ৬টা ১৭ মিনিটে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *