৫ মার্চ ২০২৬, বৃহঃ

ঈদের ছুটি বাড়বে কি না,জানা যাবে আজ

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি বাড়তে পারে। এ বিষয়ে আজ মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিসভার বৈঠকে ১৮ মার্চ অতিরিক্ত ছুটি ঘোষণার একটি প্রস্তাব তোলা হবে। প্রস্তাবটি অনুমোদন পেলে ঈদে মোট সাত দিনের ছুটি মিলতে পারে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য এ তারিখ ধরে আগেই পাঁচ দিনের ছুটির সময়সূচি নির্ধারণ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সে অনুযায়ী ১৯ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত ছুটি নির্ধারিত রয়েছে। এর মধ্যে ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। এ ছাড়া ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি রাখা হয়েছে।

এদিকে ১৮ মার্চও ছুটি ঘোষণা করা হলে ঈদের আগের ছুটি চার দিনে দাঁড়াবে। কারণ ১৭ মার্চ পবিত্র শবেকদরের ছুটি রয়েছে। ফলে ঈদের দিন এবং পরবর্তী দুই দিনের ছুটিসহ মোট সাত দিনের ছুটি হতে পারে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ১৮ মার্চ ছুটির প্রস্তাবটি আজ মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে। তবে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *