6 Aug 2026, Thu

মার্কিন হামলায় ‘খারগ দ্বীপে’র ক্ষয়ক্ষতি নিয়ে যা জানাল ইরানি গণমাধ্যম

মার্কিন হামলার পরও ‘খারগ দ্বীপ’র তেল অবকাঠামোর কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন দ্বীপটিতে চালানো হামলায় সামরিক লক্ষ্যবস্তুগুলো ‘সম্পূর্ণ ধ্বংস’ হয়ে গেছে।
ইরান এর আগে সতর্ক করে বলেছিল, তাদের জ্বালানি স্থাপনাগুলোর ওপর হামলা হলে যুক্তরাষ্ট্র-সম্পৃক্ত তেল অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে। উল্লেখ্য যে, ‘খারগ দ্বীপ’ থেকেই ইরানের প্রায় ৯০ শতাংশ তেল রপ্তানি হয়।
ইরানের বার্তা সংস্থা ফার্স জানায়, মার্কিন অভিযানে সেনাবাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থা, জোশান নৌঘাঁটি, বিমানবন্দরের নিয়ন্ত্রণ টাওয়ার এবং ইরান কন্টিনেন্টাল শেলফ অয়েল কোম্পানির হেলিকপ্টার হ্যাঙ্গারকে লক্ষ্য করে হামলার চেষ্টা করা হয়।

তবে প্রতিবেদনে বলা হয়েছে, এসব হামলার পরও দ্বীপটির তেল স্থাপনাগুলো অক্ষত রয়েছে এবং সেগুলোর কোনো ক্ষতি হয়নি।

প্রসঙ্গত, শুক্রবার (১৩ মার্চ) রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি ভিডিও শেয়ার করেন, যেখানে এই দ্বীপে মার্কিন হামলার দৃশ্য দেখা যায়। সিএনএন-এর ভৌগোলিক বিশ্লেষণে হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *