১৫ মার্চ ২০২৬, রবি

সারাদিন রোজা রাখার পর শরীরে ক্লান্তি অনুভব হওয়া স্বাভাবিক। দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে শরীরে পানিশূন্যতা ও শক্তির ঘাটতি দেখা দেয়। তাই ইফতারে এমন খাবার রাখা উচিত যা শরীরকে দ্রুত শক্তি দেবে এবং সতেজ অনুভূতি ফিরিয়ে আনবে। ফলের সালাদ হতে পারে ইফতারের জন্য সবচেয়ে স্বাস্থ্যকর ও সহজ একটি খাবার।

ইফতারে বেশি ভাজাপোড়া না খেয়ে ফল, দই বা হালকা খাবার খেলে শরীর ভালো থাকে এবং হজমেও সমস্যা হয় না। বিভিন্ন মৌসুমি ফল দিয়ে তৈরি সালাদ শরীরে ভিটামিন, খনিজ ও প্রাকৃতিক চিনি যোগায়, যা রোজার ক্লান্তি দূর করতে সাহায্য করে। চলুন জেনে নেওয়া যাক ইফতারে ফলের সালাদ তৈরির সহজ রেসিপি-

উপকরণ

আপেল- ১টি

কলা-২টি

আঙুর- এক মুঠো

কিশমিশ- এক মুঠো

বেদানা- পরিমাণমতো

খেজুর- ৪-৫টি

স্ট্রবেরি- ৫-৬টি

পাঁকা পেঁপে- কয়েক টুকরা

কমলার রস- আধা কাপ

১টা লেবুর রস- ১টি

চিনি- ১ টেবিল চামচ

টালা জিরা গুঁড়া- আধা চা চামচ

পুদিনাপাতা কুচি- ১ টেবিল চামচ

বিট লবণ- স্বাদমতো

প্রস্তুত প্রণালী

প্রথমে সব ফল ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন। একটি বড় বাটিতে সব ফল একসঙ্গে নিন। এরপর এতে মধু, লেবুর রস ও সামান্য বিট লবণ দিন। চাইলে টক দই মিশিয়ে নিতে পারেন, এতে স্বাদ আরও বাড়বে এবং শরীর ঠান্ডা থাকবে।

সব উপকরণ হালকা করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পুষ্টিকর ফলের সালাদ। ইফতারের ঠিক আগে ফ্রিজে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নিলে খেতে আরও ভালো লাগবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *