১৬ মার্চ ২০২৬, সোম

নকলায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, আহত ৪

শেরপুরের নকলা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নাজিফ মিয়া (১২) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় একই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন।

আহতরা হলেন— নাফিজের মা সুমি আক্তার, ভাই নাহিদ, বোন নওশিন (১৫)।অপরজন সিএনজি ড্রাইভার। আজ সকাল সাড়ে ১০টার দিকে নকলা পৌর এলাকার কৌর্শা বাদাগড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহতের পিতা মো. নজরুল ইসলাম ময়মনসিংহের তারাকান্দা থানার পুলিশ সদস্য। ওই পরিবারটি ঈদ করতে সিএনজিযোগে তারাকান্দা থেকে নকলা হয়ে জামালপুরে গ্রামের বাড়ী যাচ্ছিল। ঘটনার সময় ঢাকাগামী একটি যাত্রিবাহী বাসের সাথে সিএনজির সংঘর্ষ হয়। আহত ও নিহতদের বাড়ী জামালপুর সদর থানার কালীবাড়ি এলাকায়। গুরুতর আহত চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

খবরের সত্যতা নিশ্চিত করে নকলা থানার ওসি রিপন চন্দ্র গোপ বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *