5 Aug 2026, Wed

ইরানের নিরাপত্তা বিষয়ক উপ-প্রধান আলীরেজা বায়েতও নিহত

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের উপ-প্রধান আলী রেজা বায়েত নিহত হয়েছেন। দেশটির নিরাপত্তা প্রধান আলী লারিজানির ওপর ইসরাইলের হামলার সময় তিনি তার সঙ্গে ছিলেন।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

এর আগে নিরাপত্তা পরিষদ নিশ্চিত করেছিল, মঙ্গলবার রাতে ইসরাইলি হামলায় আলী লারিজানি, তার ছেলে এবং একজন সহকারী নিহত হয়েছেন।

ইরানের বার্তাসংস্থা তাসনিম নিউজ আলী রেজা বায়েতকে একজন ‘দক্ষ কিন্তু প্রচারবিমুখ ব্যবস্থাপক’ হিসেবে অভিহিত করেছে।

তাসনিমের তথ্য অনুযায়ী, নিরাপত্তা পরিষদে যোগ দেওয়ার আগে বায়েত ইরানের হজ ও তীর্থযাত্রা সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি এর আগে দেশের বিভিন্ন নিরাপত্তা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *