১৮ মার্চ ২০২৬, বুধ

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় সুপারস্টার থালাপতি বিজয় ও অভিনেত্রী তৃষা কৃষ্ণান একসঙ্গে বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। তবে গোপনে বিয়ে নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেও এ দুই তারকা এখন পর্যন্ত ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
সম্প্রতি সামাজিক মাধ্যমে তাদের নিয়ে ভক্তদের তৈরি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয়—বিজয় ও তৃষা শিগগিরই বিয়ের বন্ধনে আবদ্ধ হতে পারেন। ভিডিওটি দ্রুতই ভাইরাল হয়ে যায়। এর মধ্যে সামাজিক মাধ্যমে সেই আলোচনায় নতুনমাত্রা যোগ হয়, যখন তৃষার মা উমা কৃষ্ণান সেই ভিডিওতে ‘লাইক’ দেন।

এদিকে বর্তমানে থালাপতি বিজয় তার রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত, অন্যদিকে তৃষা নিজের অভিনয় ক্যারিয়ারেই মনোযোগী। সব মিলিয়ে একটি ‘লাইক’ থেকেই শুরু হওয়া এ গুঞ্জন এখন ভক্তদের কৌতূহলের কেন্দ্রে। তবে সত্যতা নিয়ে এখনো রয়ে গেছে ধোঁয়াশা।

এ ঘটনা ঘিরে ভক্তদের মধ্যে শুরু হয় জল্পনাকল্পনা। অনেকেই মনে করছেন, এটি হয়তো তাদের সম্পর্কের একটি ইঙ্গিত। তবে অন্য একটি অংশের মতে, এটি কেবল মেয়েকে সমর্থন জানানোর একটি সাধারণ প্রতিক্রিয়াও হতে পারে।
নেটিজেনদের দাবি, এর আগেও উমা কৃষ্ণান এমন কিছু পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছিলেন, যেখানে বিজয় ও তৃষার সম্পর্কের ইঙ্গিত ছিল। বিশেষ করে সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই এ গুঞ্জন আরও বেড়েছে।

উল্লেখ্য, অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের সঙ্গে ২৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানছেন স্ত্রী সংগীতা সোর্নালিঙ্গম। বিবাহবিচ্ছেদের আবেদনে সংগীতা দাবি করেছেন, এক অভিনেত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন বিজয়। অভিযোগের তীর দক্ষিণী অভিনেত্রী তৃষা কৃষ্ণানের দিকে। তাদের সম্পর্ক নিয়ে জল্পনার মধ্যেই অভিনেত্রীর মায়ের এক প্রতিক্রিয়াকে ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *