২১ মার্চ ২০২৬, শনি

দেশবাসীকে ক্রিকেটারদের ঈদের শুভেচ্ছা

আজ পবিত্র ঈদুল ফিতর। দীর্ঘ একমাস রোজা পালন শেষে আজ ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করছেন দেশের ধর্মপ্রাণ মানুষ।
পবিত্র ঈদুল ফিতরের দিনে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেনে দেশ সেরা সাবেক ওপেনার ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

নিজের ভেরিফায়েড ফেসবুকে ঈদের শুভেচ্ছা জানিয়ে একটি পোস্টার আপলোড করে তামিম লিখেন, ‘ঈদ মোবারক 🌙 এই পবিত্র ঈদে সবার জীবনে বয়ে আসুক শান্তি, সুখ ও সমৃদ্ধি। সবার জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।‘
দেশের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা তার ফেসবুক পেজে ঈদের শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘ঈদ মোবারক! এই ঈদে আসুক শান্তি, সুখ ও বরকত।’

জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ তার ফেসবুকে ঈদের শুভেচ্ছা জানিয়ে একটি পোস্টার পোস্ট করে লিখেন, ‘ঈদের খুশি ছড়িয়ে পড়ুক হৃদয় থেকে হৃদয়ে। ঈদ মোবারক!’
দেশের গতিময় পেসার তাসকিন আহমেদ সন্তানকে সঙ্গে নিয়ে বাবার সাথে ঈদের নামাজ শেষে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘সবাইকে ঈদের শুভেচ্ছা।’

এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার ও বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান নিজের ফেসবুকে ঈদ মোবারক লেখা একটি ছবি পোস্ট করে লিখেন, ‘ঈদ মোবারক।’
যুক্তরাষ্ট্রে ছেলেকে সঙ্গে নিয়ে ঈদের নামাজ আদায় করেন সাকিব আল হাসান। তার সাথে দেখা করেন জাতীয় দলের সতীর্থ পেস বোলার আল-আমিন। ঈদের নামাজ শেষে সাকিবের সঙ্গে তোলা ছবি আপলোড করে আল-আমিন লেখেন, ‘ঈদ মোবারক! ✨🌙 এই পবিত্র দিনে আপনার জীবন ভরে উঠুক সুখ, শান্তি আর অগণিত আনন্দে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *