ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়ায় অবস্থিত যৌথ ব্রিটিশ-মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। তবে হামলায় ঘাঁটিটি সরাসরি ক্ষতিগ্রস্ত হয়নি।
মার্কিন এক কর্মকর্তার বরাতে জানা গেছে, শুক্রবার স্থানীয় সময় সকালে ইরান মধ্যপাল্লার দুটি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে। তবে কোনোটিই লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি।
দিয়েগো গার্সিয়া যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি। এটি মূলত ভারী বোমারু বিমান পরিচালনার জন্য ব্যবহৃত হয় এবং দূরবর্তী সামরিক অভিযানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে দীর্ঘদিন ধরে ব্যবহৃত হচ্ছে।
এ ঘটনার বিষয়ে জানতে সিএনএনের পক্ষ থেকে হোয়াইট হাউস, পেন্টাগন, যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ডের কাছে মন্তব্য চাওয়া হয়েছে। তবে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি। এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল প্রথম এ হামলার খবর প্রকাশ করে।

